বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত নেতাকর্মী অংশনেয় ।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করে । সমাবেশ থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। অন্যথায় বিশ্বের প্রতিটি দেশে আন্দোলন আরো বেগবান করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেত্রীবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন ।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য বিভিন্ন শহর হতে শত শত প্রবাসী বাংলাদেশিসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বিভিন্ন ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে যোগ দিয়ে তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাবেক সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, এম লুতফুর রহমান, প্রফেসর এম ফরিদ উদ্দিন, একরামুল হক মজুমদার,পারভেজ মল্লিক, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, তাজ উদ্দিন, কামাল উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরি, ব্যারিস্টার আবু সায়েম, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা, সাংগঠনিক সম্পাদক খালেদ চোধুরী,লন্ডন মহানগর বিএনপি নেতা মোঃ ওয়াসিম উদ্দিন, গোলাম রাব্বানী সোহেল, শাহ আকতার হোসেন টুটূল, আঙ্গুর মিয়া, তাজুল ইসলাম, সাবেক উপদেষ্টা আব্দুর রউফ, সাবেক উপদেষ্টা ডাঃ আব্দুল আজিজ, যুক্তরাজ্য বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধুরী তপন প্রমুখ।






