গ্যাস-বিদ্যুতের দাম লাগামহীনভাবে বেড়েছে। খাদ্যপণ্যের দামও ঊর্ধ্বগামী। লন্ডনের বাসিন্দাদের ওপর এখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে যোগ হয়েছে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি। মার্চ মাসের শুরু থেকেই লন্ডনের টিউব ও বাস ভাড়া প্রায় পাঁচ শতাংশ। লন্ডন মেয়র সাদিক খান সোমবার এই ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। ওয়েস্টার কার্ড অথবা কন্টাক্টলেস কার্ডে, জোন ওয়ানে, টিউবে, সিঙ্গেল ট্রিপে ভাড়া ১০ পেন্স বেড়ে হবে আড়াই পাউন্ড। আর বাস ভাড়াও ১০ পেন্স বৃদ্ধি পেয়ে হবে আ পাউন্ড ৬৫ পেন্স।
এটি দক্ষিণ লন্ডনের পেখামের বি বাস স্টপ। এই স্টপ সাধারণত নিয়মিত ব্যস্ত থাকে। আগামী মাসে ভাড়া বৃদ্ধি পেলে যাত্রীদেরও খরচ বাড়বে। (সিঙ্ক)
বাসের ভাড়া তুলনামুলকভাবে বেশী বেড়েছে। অথচ টিউবের ভাড়া বেশী হওয়ার কারণে অনেকেই বাস ব্যবহার করেন।






