অনলাইনে বইমেলা আয়োজন নিয়ে প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান প্রথম আলোকে বলেন, ‘এ বছর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বইমেলার আয়োজন করতে চেয়েছিলেন প্রকাশকেরা। এ জন্য নতুন বইও প্রকাশ করতে শুরু করেন তাঁরা। কিন্তু নতুন করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত বছরের মতো এবারও বইমেলার সময় পেছানো হয়েছে। এ জন্য আমরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই অনলাইন বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে পাঠকেরা ঘরে বসেই বইমেলার আমেজ পাবেন। বইমেলার মতো অনলাইন থেকে বই কিনলেও পাঠকেরা ২৫ শতাংশ ছাড়ের পাশাপাশি ক্যাশব্যাক সুবিধা পাবেন।’






