প্যারাগুয়ে আর ভেনেজুয়েলা বাদে প্রতিটি দলেরই আছে বিশ্বকাপে খেলার সম্ভাবনা

দিনটি বেশ ভালোই কেটেছে আর্জেন্টিনা-ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুই দলই জয় নিয়ে মাঠ ছেড়েছে। লওতারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের জয়টা অনেক বড়—৪-০ গোলের। প্যারাগুয়ের বিপক্ষে চার গোল করেছেন রাফিনিয়া, আন্তোনি, কুতিনিও আর রদ্রিগো।

দুই দলের বিশ্বকাপে অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, আজকের জয় দুটি সে আনন্দে বাড়তি মাত্রাই যোগ করেছে শুধু। কিন্তু কনমেবল (লাতিন) অঞ্চল থেকে আর কোন দল বিশ্বকাপে অংশ নেবে, তা নিয়ে এখনো রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে থাকা দুই দল প্যারাগুয়ে আর ভেনেজুয়েলা বাদে প্রতিটি দলেরই আছে বিশ্বকাপে খেলার সম্ভাবনা, কারও কম, কারও–বা বেশি।