কোমরের ব্যথায় ফলদায়ক

ধনুরাসন যেভাবে করবেন

  • মাটিতে (ম্যাট) উপুড় হয়ে শুয়ে পড়ুন।
  • পা দুটি হাঁটু থেকে মুড়ে গোড়ালি নিতম্বের ওপরে রাখুন।
  • দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালি ধরুন।
  • শ্বাস ভেতরে টেনে হাঁটু ও ঊরু দুটিকে ওপরে তুলুন, হাত টান টান থাকবে।
  • পেছনের অংশ ওঠার পর পেটের ওপরের অংশ বুক, গ্রিবা, মাথাও ওপরের দিকে ওঠান।
  • নাভি ও পেটের আশপাশের অংশ মাটির সঙ্গেই লেগে থাকবে, বাকি অংশ ওপরের দিকে থাকা উচিত।
  • শরীরের আকৃতি টান টান হয়ে থাকা ধনুকের মতো হয়ে পড়বে।
  • আসন থেকে ফেরার সময় শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন।

সময়কাল

  • নতুন অবস্থায় ১৫ সেকেন্ড করে শুরু।
  • সামর্থ্য বাড়লে ৩০ থেকে ৬০ সেকেন্ড করবেন।
  • চার থেকে ছয়বার আসনটি করুন।

উপকারিতা

  • কোমরের ব্যথায় ফলদায়ক।
  • নারীদের মাসিক বিকৃতি দূর করতে সহায়ক।
  • কিডনি পুষ্ট করে মূত্রবিকার দূর করে।