মিয়ানমারে অভ্যুত্থানের পর সীমান্ত পেরিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় খুঁজছে

তবে দেশ ছাড়লেও স্বস্তিতে নেই মায়ো চিট দম্পতি। থাই পুলিশের হাতে আটক ও জোরপূর্বক দেশে ফিরতে বাধ্য হওয়ার আতঙ্ক প্রতি মুহূর্তে তাঁদের তাড়িয়ে বেড়াচ্ছে। কাজ খুঁজতে সম্প্রতি তাঁরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাশে সাখোন প্রদেশে এসেছেন। মিয়ানমারের উদ্বাস্তুরা মূলত এখানে কাজ করে। সেখানে কাপড়ে রং করার একটি কারখানায় চাকরি পেয়েছেন। দৈনিক আয় ১০ ডলার। তবে অনিবন্ধিত হওয়ায় প্রতিনিয়ত থাই সরকারের নজরদারিতে থাকতে হচ্ছে তাঁদের।