ইয়েমেনে এখনো দুর্ভিক্ষ ঘোষণা করেনি জাতিসংঘ

গত সেপ্টেম্বরে ধ্বংসস্তূপে বসে শিশুদের পাঠদানের ছবিটি তোলেন এএফপির আলোকচিত্রী খালেদ জিয়াদ। তিনি বলেন, ‘পরিবারকে সাহায্যের জন্য স্কুলে না গিয়ে কাজে যাওয়ার ব্যাপক চাপে থাকে শিশুরা। ইয়েমেনে এমন অনেক শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছর হয়ে গেছে, কিন্তু তারা স্কুলে যাওয়ার সুযোগ পায়নি।

রিবারগুলো যদি তাদের সন্তানদের খাবার, ওষুধ ও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে না পারে, তাহলে তাঁরা কীভাবে তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন?’

ইয়েমেনে এখনো দুর্ভিক্ষ ঘোষণা করেনি জাতিসংঘ। কারণ দেশটির বর্তমান পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ হিসেবে সংজ্ঞায়িত করার মতো নির্ভরযোগ্য যে তথ্য-উপাত্ত প্রয়োজন, সেগুলো সংস্থাটি এখনো পায়নি। কিন্তু দেশটির অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ ১ কোটি ৬২ লাখের বেশি মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। দুর্ভিক্ষের মতো পরিস্থিতির কারণে পুষ্টিহীনতায় ভুগছে পাঁচ বছরের কম বয়সী ২৩ লাখের বেশি শিশু। এসব কারণে রোগ প্রতিরোধব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় ডেঙ্গু ও কলেরার মতো রোগগুলোর প্রাদুর্ভাব ছড়িয়েছে। দেশটির অধিকাংশ মানুষের কাছে এসবের তুলনায় কোভিড মহামারি নিয়ে উদ্বেগ অনেকটাই কম।