বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে আজ শুক্রবার দোয়া কর্মসূচি পালন করেছে দলটি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেতা–কর্মীরা তাঁর জন্য দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
বায়তুল মোকাররম মসজিদে দোয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।






