অ্যাপল সচরাচর তাদের ডিভাইসের ডিসপ্লে পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বন করতে বলে। অ্যাপলের নতুন পরিষ্কারের কাপড়টি যেকোনো ডিভাইসে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। সেটা আইফোন, আইপ্যাড, আইপড, ম্যাকবুক থেকে শুরু করে যেকোনো ডিভাইসের ডিসপ্লে।
পণ্যটির বিবরণের ঘরে লেখা রয়েছে, ‘নরম উপাদানে তৈরি পলিশিং ক্লথ, যা যেকোনো অ্যাপল ডিসপ্লে নিরাপদে এবং কার্যকরভাবে পরিষ্কার করে, এমনকি ন্যানো-টেক্সচার কাচও।’ এই ন্যানো-টেক্সচার কাচ পরিষ্কারের ব্যাপারটি এসেছে মূলত অ্যাপলের প্রো ডিসপ্লে এক্সডিআর মনিটরের জন্য।
সে যাহোক, আবারও বলছি, কিডনি না বেচে যদি অ্যাপলের কোনো পণ্য কিনতে চান, তো উপায় বাতলে দিলাম।






