জন্মদিনটা উৎসব আয়োজন করেই পালন করছেন অপু

গত কয়েকটি জন্মদিন সেভাবে পালনই করা হয়নি। একদিকে করোনা, অন্যদিকে মায়ের মৃত্যু—সব মিলে জন্মদিনগুলো মন খারাপ করেই পার করেছেন অপু বিশ্বাস। আয়োজনও ছিল ঘরোয়া, সীমিত। তবে আস্তে আস্তে নিজেকে শক্ত করেছেন অপু। এবারের  চেয়েছিলেন ঢাকাই ছবির এই নায়িকা।

তারপর জন্মদিনের প্রথম প্রহরে ছেলে আব্রাম খান ও পরিবারের লোকজনকে নিয়ে কেক কাটেন অপু বিশ্বাস। ভিডিও কলে ভারত থেকে তাঁর বোন অংশ নেন।অপু বিশ্বাস জানালেন, এবারের জন্মদিনটি বেশ আনন্দ করেই পালন করছেন তিনি। বলেন, ‘এবার জন্মদিনে বেশ সারপ্রাইজড হয়েছি। সকালে উঠে জিমে গিয়ে দেখি, আমার জন্য বিরাট আয়োজন। সারা দিন যেখানেই যাচ্ছি, সারপ্রাইজড হচ্ছি। আমাকে না জানিয়ে বন্ধুবান্ধব, প্রিয়জনেরা এত এত আয়োজন করে আমাকে আপ্লুত করে দিচ্ছেন। মনে হচ্ছে যেন বিশেষ “দিনটি” আমার কাছ থেকে প্রিয়জনেরা কেড়ে নিয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ।