এক নারীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা সবুজবাগ থানা আওয়ামী লীগের নেতা চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই নারী শ্লীলতাহানির অভিযোগে মামলাটি করেছেন।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে ওই নারীর অভিযোগ, দরজা বন্ধ করে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে।






