নিউজিল্যান্ডের ব্যাটিং অনেকটা নির্ভর করবে ল্যাথামের ওপর

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ব্যাটিং অনেকটা নির্ভর করবে ল্যাথামের ওপর। তিনি গত চার বছর নিউজিল্যান্ডের টি-টোয়েন্টির ভাবনাতেই ছিলেন না। ২০১৭ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা ল্যাথাম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩টি, ব্যাটিং করেছেন ১০ ইনিংসে। ১৬ গড় আর ১০৩ স্ট্রাইক রেটে রান করেছেন মাত্র ১৬৩। ঘরোয়া টি-টোয়েন্টিতে তাঁর সর্বশেষ ম্যাচ ২০১৯ সালে।