মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বেশ কিছু সুবিধা চালু করছে ফেসবুক

ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর জন্য চ্যাট উইন্ডোতে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করলে অপশন দেখাবে। বার্তা লেখার জায়গাতেও তা পাবেন, সেখানে দেখাবে টাইমার আইকন। প্রাপকের স্মার্টফোনে কতক্ষণ পর্যন্ত বার্তাটি দেখাবে এবং কখন (৫ সেকেন্ড থেকে ২৪ ঘণ্টা) তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, সেটিও ঠিক করে দেওয়া যাবে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিয়ে ফেসবুক আরও কিছু কাজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনগ্যাজেট। গ্রুপ চ্যাটেও নিরাপত্তাসুবিধাটি নিয়ে পরীক্ষা চালানোর কথা আছে শিগগির। ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজেও (ডিএম) এন্ড-টু-এন্ড এনক্রিপশন যুক্ত করার কথা শোনা যাচ্ছে। তবে ডিএমে সুবিধাটি চালু করতে চাইলে একে অপরের অনুসারী হতে হবে।