ব্রিটেনে করোনা বিধিনিষেধ প্রত্যাহারের সাথে সাথে শপিং সেন্টারে ও মার্কেটে বিভিন্ন পন্যের দাম কমেছে। তবে এর ব্যতিক্রম হয়েছে টেসকো‘র পন্যে। এদিকে গত জুন মাসে মুদ্রাস্ফীতি কমেছে ২ শতাংশ। দ্যা কনজিউমার প্রাইস ইনডেস্ক (সিপিআই) বলছে মুদ্রাস্ফীতি জুন মাসে ২.৫ শতাংশ থেকে নেমে জুলাইয়ে ২ শতাংশে এসেছে। জাতীয় পরিসংখ্যান অফিস বলছে এটি গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ স্তর।
এর আগে গত ২ মাস টানা মুদ্রাস্ফীতি উর্ধমূখি ছিলো। ব্যাংক অফ ইংল্যান্ড বলছে পোশাক ও জুতার মূল্য কমার কারনে মূল্যস্ফীতিও কমে এসেছে। তাছাড়া গেমস, খেলনা ও প্যাকেজ হলিডে কমার কারনেও মুদ্রাস্ফীতি কমেছে।
তবে দাম বেড়েছে পরিবহন এবং পেট্রোলে ।
এদিকে স্ট্রাকচার পরিবর্তনের নামে সুপার স্টোর টেসকো কতৃক বিভিন্ন আইটেমের দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। টেসকোর চীফ এক্সিকিউটিভ কেন মারফির কাছে লেখা এক চিঠিতে মেয়র এই উদ্বেগ প্রকাশ করে দাম বৃদ্ধির বিষয়টি পুন বিবেচনার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য যে, টেসকো মেট্রো এবং টেসকো এক্সপ্রেসের জিনিস পত্রের দামের মধ্যে পার্থক্য রয়েছে। এক্সপ্রেসের চেয়ে মেট্রোর দাম তুলনামূলকভাবে সস্তা।






