উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করেছে ইকুয়েডর

এই বিষয়ে অ্যাসাঞ্জের আইনজীবী কার্লোস পোভেদা বলেন, সঠিক নিয়ম মেনে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমনকি বিচারকালে হাজির হওয়ার অনুমতি পাননি অ্যাসাঞ্জ। তিনি তাঁর মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছেন। বন্দী জীবনে তাঁর স্বাস্থ্যগত নানা সমস্যা দেখা দিয়েছে।

কার্লোস পোভেদা আরও বলেন, অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিলের বিষয়টি নাগরিকত্বের গুরুত্বের চেয়েও বেশি কিছু। এটা অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের শামিল। তাই বাতিল করতে হলে সেটা যথাযথ নিয়ম মেনে করা উচিত।

অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রচলিত চরবৃত্তির আইনে করা মামলার আসামি। ২০১০ সালে আফগানিস্তান ও ইরাকে মার্কিন সেনাবাহিনীর অভিযান সম্পর্কিত গোপন নথি তিনি ফাঁস করে দিয়েছিলেন। একই সঙ্গে সুইডেনে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলাও করা হয়।