ব্রিটেনে করোনায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৮৬১ জন

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯,৯০৬ জন। গতকাল বুধবার ছিলো ৪৪,১০৪ জন, মঙ্গলবার ছিলো ৪৬,৫৫৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ২ হাজার ৩২১ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৮৬১ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৮৪ জনের । গতকাল বুধবার ছিলো ৭৩ জন, মঙ্গলবার ছিলো ৯৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৯৮০ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৮৪৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৯০৪ জন।