মুনতাসীর মামুনের ‘জয় বাংলা’ থেকে সিনেমা করছেন কাজী হায়াৎ। সিনেমার নামও হবে ‘জয় বাংলা’। ছবির একটি চরিত্রে অভিনয় করবেন জাহারা মিতু।
জাহারা মিতু জানান, প্রায় ১০ দিন ধরে পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথা হচ্ছিল। শনিবার দুপুরে চুক্তি হয়েছে।আলোচিত এই উপন্যাসের একটি চরিত্র হতে পেরে ভীষণ খুশি মিতু, ‘“জয় বাংলা” আমার আগেই পড়া ছিল। কিন্তু কোনো দিন ভাবিনি উপন্যাসটির একটি চরিত্রে কাজ করতে পারব।’ মিতু জানান, এমন একটি কাজের সুযোগ পাওয়াতে তাঁর পরিবারও খুশি। বলেন, ‘দুজন গুণী মানুষের ছবিতে কাজের সুযোগ পাওয়াতে আমার মা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। মায়ের কথা, এই ছবিতে কাজ করে ইতিহাসের একটি অংশ হয়ে থাকতে পারব।’






