২০১৮ সালের জুলাইয়ে এ কার্যক্রম শুরু হলেও দেশটি পর্যায়ক্রমে ৫২ ঘণ্টা সাপ্তাহিক কর্ম সময় কার্যকর করেছে। আর দীর্ঘ কর্ম সময়ের জন্য সুপরিচিত এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশে, সাপ্তাহিক ভিত্তিতে গড় ৫২ ঘণ্টা কর্ম সময় তুলনামূলক কম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সরকার নতুন কর্মী নিয়োগের পরে কর্মসংস্থান বজায় রাখার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দুই বছর পর্যন্ত প্রতি মাসে ১.২ মিলিয়ন ওন ভতুর্কি প্রদানেরও পরিকল্পনা গ্রহণ করেছে।
এ ছাড়া অর্থনীতি–সম্পর্কিত একটি সরকারি সভায় অর্থমন্ত্রী হিয়ং নাম কি বলেছেন, সরকার যত তাড়াতাড়ি সম্ভব ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সাপ্তাহিক কর্ম সময় প্রকল্পের আওতায় আনার জন্য চেষ্টা করবে। সরকার প্রথমে যেসব শিল্পপ্রতিষ্ঠানে বিদেশি কর্মী নিয়োগে জটিলতা দেখা যায়, বিশেষ করে বিভিন্ন প্রদেশে অবস্থিত শিল্পকারখানায় বিদেশি শ্রমিক প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে।






