আইফোন ১২ মিনি স্মার্টফোনের উৎপাদন বন্ধ করে দিয়েছে অ্যাপল

এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে বড় আইফোন হলো আইফোন ১২ প্রো ম্যাক্স। সেটির সঙ্গে আকারের তুলনা করলে ১২ মিনি মডেলটি বেশ ছোট। গত বছর নভেম্বরে বাজারে আসে স্মার্টফোনটি। কালো ও সাদার সঙ্গে নীল, লাল সবুজ এবং বেগুনি রঙে বাজারে ছাড়া হয় সেটি।

উড়ো খবর অনুযায়ী এ বছরই আইফোন ১৩ বাজারে আসবে। সঙ্গে একটি মিনি সংস্করণ থাকবে বলেও শোনা যাচ্ছে।