ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আর প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।






