এই সময়ের চুল বাঁধা

গরমে আরাম ও স্টাইল দুটোই পাওয়া যাবে চুলের খোঁপায়। মডেল: কানিজ, সাজ: মিউনি’স ব্রাইডাল, ছবি: সুমন ইউসুফগরমে আরাম ও স্টাইল দুটোই পাওয়া যাবে চুলের খোঁপায়। মডেল: কানিজ, সাজ: মিউনি’স ব্রাইডাল, ছবি: সুমন ইউসুফ

গোছানো তবে একটু অগোছালো। চুল বাঁধায় এখন এই ধারাই নাকি জনপ্রিয়। বেণি, ঝুঁটি ও খোঁপা—তিনটাই এ সময়ে বেশ চলছে। তবে বৃষ্টির ছাঁট কিংবা মাটি-ভেজা গন্ধের বাতাসে চুল খোলা রাখতে ইচ্ছে করে। সেখানেও অবশ্য চাইলে চুলে হালকা বাঁধন থাকতে পারে। কিন্তু বন্ধুদের আড্ডা থেকে শুরু করে জমকালো দাওয়াতেও কি চুল এমন খোলা থাকবে? এসব ক্ষেত্রে চুল বেঁধে রাখার পরামর্শ দিলেন রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন। নকশার আয়োজনে দেখানো হলো এ সময়ের উপযোগী চুলের স্টাইল।

ডোনাট বান

একপাশে নিচু করে করা হয়েছে ডোনাট বানটি। দুপুরের কোনো আয়োজনে শাড়ির সঙ্গে ভালো মানাবে।

ঝুঁটিতে সারা দিন

সামনের দিকের কিছুটা চুল আলাদা করে রাখুন। মাঝে সিঁথি করে নিন। এবার ঝুঁটি করে ফেলুন বাকি চুল দিয়ে। ঝুঁটি নিচু করে বাঁধতে হবে। বাঁধার আগে মাথার পেছনের অংশের কিছুটা জায়গা ব্যাক কম্ব করে একটু ফুলিয়ে নিন। এবার সামনে আলাদা করে রাখা চুলগুলো দিয়ে চিকন বেণি করে ফেলুন। সিঁথির দুই পাশে আলাদাভাবেই দুটি বেণি করতে হবে। বেণিগুলো গিয়ে ঝুঁটির সঙ্গে আটকে দিন। রাবার ব্যান্ডের জায়গাটুকু এই বেণি দিয়েই ঢেকে দিতে পারেন।

LEAVE A REPLY