ইংল্যান্ডে ২১ জুন থেকে বিয়েতে অতিথির সংখ্যা সীমিত রাখার যে বাধ্যবাধকতা ছিলো, সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ৩০ জন অতিথি বিয়ের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পারেন। তবে ২১ জুনের পর সেই সংখ্যা ভেন্যু মালিকদের উপর ছেড়ে দেয়া হয়েছে। তবে আগত অতিথিদের অবশ্যই স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। অতিথির সংখ্যা কত হবে তা উঠিয়ে নিলেও ভেন্যুগুলোর ইন ডোরে প্রতিটি টেবিলে ৬ জনের বেশি বসতে পারবেন না। ভেন্যুর ভেতরে ডিজে পার্টি, ডান্স করা যাবে না, তবে বর কনে চাইলে শুধুমাত্র তারা উভয়ে গান কিংবা ডান্স করতে পারবেন ।
খাবার সময় ব্যাতিত অতিথিদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে, অন্যতায় ২শ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।






