বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে ক্লাস ও পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা দেওয়া, গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ৩ জুন বেলা তিনটায় একাডেমিক কাউন্সিলের সভাপতি ও উপাচার্য এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে একাডেমিক কাউন্সিল সশরীর ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা নেওয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়।






