গণতন্ত্র রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন যুক্তরাজ্য বিএনপি। বাদ জোহর থেকে বিএনপি অফিসে অনুষ্ঠিত হয় কোরআনে খতম। আছরের নামাজের পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চান। তিনি তার বক্তব্য বলেন বিগত দশ বছরের আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন পেক্ষাপটে বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। যে গতন্ত্রকে শহীদ জিয়া প্রতিষ্ঠিত করেছিলেন সেই গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে গত দশবছরে শহীদ হয়েছে বহু নেতাকর্মী। তিনি তাদের সকলের রোহের মাগফেরাত কামনা করেন এবং তাদের জন্য দোয়া চান।

LEAVE A REPLY