বাংলাদেশের কারুশিল্পীদের পণ্য বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বসে কিনেও গ্রাহকেরা এখন হাতে পেয়ে যাচ্ছেন আড়ংয়ের পণ্য। প্রতিষ্ঠানটির ওয়েবসাইড আড়ং ডট কম থেকে পণ্য কিনলে সরাসরি ওই দেশগুলোতে পণ্য চলে যায় ক্রেতার কাছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আড়ং এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে ক্রয়াদেশ করা পণ্য হাতে পেয়ে যাচ্ছেন ক্রেতারা। এই দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার কাজটি করছে আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল।






