২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৩৩ জন

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৫২৪ জন। গতকাল সোমবার ছিলো ২৯৬৩ জন, রবিবার ছিলো ১,৮৮২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৯৩ হাজার ৩০৭ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৩৩ জন। গতকাল সোমবার ছিলো ৪জন, রবিবার ছিলো ১০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩০৭ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৯৭৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৩২ হাজার ১২০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ২৫ হাজার ৭৯০ জন।