লেইটন লিন্সলেড কাউন্সিলের প্রথম বাংলাদেশী হিসেবে মেয়রের দায়িত্ব নিলেন মুহিবুর রহমান

বেডফোড শায়ারের লেইটন লিন্সলেড কাউন্সিলের প্রথম বাংলাদেশী মেয়র হিসেবে দায়িত্ব নিলেন বৃহত্তর সিলেটের সৈয়দ মুহিবুর রহমান। এখানে উল্লেখ্য যে, তিনিই এই বারায় প্রথম বাংলাদেশী মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে বৃটেনের বহুজাতিক সমাজে বাঙ্গালীর মুখ উজ্বল করেছেন।
এখানে উল্লেখ্য যে চলতি বছরের মে মাসে তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন, এর আগে তিনি এই বারায় ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহত্তর সিলেটের হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ উপজেলার দাউদ নগর সাহেব বাড়ীতে জন্ম নেয়া সৈয়দ মুহিবুর রহমান ১৯৮৫ সালে বৃটেনে আগম করেন। এদেশে অভিবাসী হওয়ার পর লেইটন ভাজেল এলাকায় শুরু করেন রেষ্টুরেন্ট ব্যবসা।

LEAVE A REPLY