জাতীয় দল ও আবাহনী লিমিটেডের স্ট্রাইকার নাবিব নেওয়াজের পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। গতকাল কলকাতায় নাবিবের ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাবিব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ লিগামেন্ট (এসিএল) অপারেশন সম্পন্ন হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’ ভারতের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হলে দেশে ফিরবেন তিনি।






