এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন সানি লিওন

সানি লিওন বলিউডে নিজের এক অন্য পরিচয় গড়ে তুলেছেন। পর্ন তারকা হলেও ধীরে ধীরে বলিউডে অভিনেত্রী হিসেবে ঠিকই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে সক্রিয় থাকেন এই বলিউড তারকা। ইন্টারনেটের দুনিয়ায় নিয়মিত বিরতিতে তাঁর ছবি হয় ভাইরাল। তবে এই মুহূর্তে সানি আলোচনায় এসেছেন কোনো সিনেমার নায়িকা হয়ে নয়। সম্প্রতি মুম্বাইয়ে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।