ব্রিটেন ও ইউরোপে পবিত্র রোজা শুরু হচ্ছে ১৩ এপ্রিল মঙ্গলবার

ব্রিটেন ও ইউরোপে পবিত্র রোজা শুরু হচ্ছে ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে। আগামী কাল সোমবার প্রথম তারাবিহ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ব্রিটেন, ইউরোপ ও আমেরিকার মুসলিম কমিউনিটি রোজা শুরু করে থাকেন। আজ মধ্যপ্রাচ্যের কোন দেশে চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের অর্থাৎ মঙ্গলবার থেকে সৌদি আরবসহ ইউরোপ আমেরিকায় রোজা শুরু হবে।

এ খবর নিশ্চিত করেছেন লন্ডনের হেলাল কমিটি। লন্ডনের আলেম উলামাদের নিয়ে গঠিত হেলাল কমিটি রবিবার বিকালে এক ভার্চুয়াল সভার আয়োজন করে। এতে লন্ডনের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন অংশনেন। এসময় আলেম উলামাগন, সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেয়া নিশ্চিত সংবাদের ভিত্তিতে মঙ্গল থেকে ব্রিটেনে পবিত্র রামাদ্বান শুরুর ঘোষণা দেন।