হেকনিতে বাঙালী ডেলিভারিম্যান ছিনতাইয়ের শিকার

হেকনি এলাকার ডিস স্ট্রিটে ছিনতাইয়ের শিকার হয়েছেন বাংলাদেশী ডেলিভারিম্যান জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার রাত ১০টার পর উক্ত রাস্তায় একটি ফ্লাটে ডেলিভারী দিয়ে ফেরার পথে ৫/৬জন কৃষ্ণাঙ্গ যুবক ছিনতাইয়ের জন্য তার মোটরসাইকেলের উপর হামলা চালায়। তার মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করে এবং শারিরিকভাবে নিযার্তন করে। পরে প্রাণভয়ে পালিয়ে পাশ্ববর্তী এক শ্বেতাঙ্গের ঘরে আশ্রয়নেন। এবং তাদের সহায়তায় তিনি রক্ষা পান। তাদের ফোনেই ঘটনাস্থলে পুলিশ আসে।

LEAVE A REPLY