নাট্যকার এম মহসিন করোনায় আক্রান্ত

নাট্যজন বাবা এস এম মহসিনকে নিয়ে চিন্তায় আছেন ছেলে রেজওয়ান মহসিন। করোনায় আক্রান্ত এই নাট্যজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার তাঁকে এক ব্যাগ এ পজিটিভ প্লাজমা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, প্লাজমার আরও ডোনার প্রস্তুত রাখতে। কারণ, অবস্থা সংকটাপন্ন।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির আগে এস এম মহসিন পাবনায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিং করছিলেন। তিনি ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বলে জানান ছবিটির পরিচালক ওয়াজেদ আলী।