চীনের শিল্পোৎপাদন বেড়েছে ৩৫ দশমিক ১ শতাংশ

বিশ্বে করোনাভাইরাসের অস্তিত্ব প্রথম খুঁজে পাওয়া যায় চীনের উহানে। তারাই প্রথম ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে আসে, যদিও সব বড় দেশ এখনো ভাইরাস সামলাতে হিমশিম খাচ্ছে। এমনকি ২০২০ সালে চীনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২১ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করছে চীন।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং সম্প্রতি ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। গত বছর কোভিডের মধ্যেও তারা ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও গত কয়েক দশকের মধ্যে এটাই তাদের সর্বনিম্ন প্রবৃদ্ধি, বড় অর্থনীতিগুলোর মধ্যে গত বছর কেবল তারাই প্রবৃদ্ধি করতে পেরেছে। ২০২০ সালের প্রথম প্রান্তিকে ৬ দশমিক ৮ শতাংশ সংকোচনের পরও তারা এই প্রবৃদ্ধি অর্জন করেছে।

বছরের প্রথম দুই মাসে । এই পরিস্থিতির ভিত্তিতে বিশ্লেষকেরা বলছে, বছরের প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার ১৫-২০ শতাংশে উঠতে পারে। তাতে বাৎসরিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। অবশ্য গত বছরের প্রথম প্রান্তিকে জিডিপি সংকোচন হওয়ার কারণে এবারের ভিত্তি এমনিতেই দুর্বল।

গত কয়েক দিনে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আন্তর্জাতিক বাজারে সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকারের সংকট তৈরি হয়েছে। তাঁদের ভাষ্য, চীনা কোম্পানিগুলো ব্যাপক হারে ক্লিংকার কিনে নেওয়ায় আন্তর্জাতিক বাজারে এই সংকট তৈরি হয়েছে। চীনের শিল্পোৎপাদনের এই পরিসংখ্যান ব্যবসায়ীদের কথার সাক্ষ্য দেয়।