নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসানকে ছাড়াই নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ। মার্চের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সাকিব আগেই ছুটি নিয়ে রেখেছেন এ সফর থেকে।
নিউজিল্যান্ড সফরে দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, ওপেনার মোহাম্মদ নাঈম ও পেসার আল আমিন হোসেনও আছেন দলে। এই চারজনই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের প্রাথমিক দলে। কিন্তু মূল দলে জায়গা হয়নি। ওদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল দলে ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু নিউজিল্যান্ডের সফরের দলে আবার তাইজুলকে রাখা হয়নি।






