জার্মানদের সাধারণত আবেগ স্পর্শ করে না। জোয়াকিম লো এর ব্যতিক্রম নন। কিন্তু আজ যে অন্য ছবি। জার্মান কোচ অস্থির হয়ে উঠছেন ডাগআউটে। ৪০ বছরেও জার্মানিকে হারাতে পারেনি সুইডেন। সেই সুইডেন সোচিতে চোখ রাঙাচ্ছে। হুমকি দিচ্ছে জার্মানদের স্বপ্ন কেড়ে নেওয়ার। শেষ পর্যন্ত পারেনি সুইডেন, ১০ জনের দলে পরিণত হওয়া জার্মানরাই জিতেছে। অন্তিম মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতে প্রমাণ করেছে, শেষের আগে জার্মানরা হার মানে না!






