সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্ত ‘আইনবহির্ভূত’ বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস।
সমিতির মিলনায়তনে সমিতির ব্যানারে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কুদ্দুস এ নিন্দা জানান।
৯ ফেব্রুয়ারি জামুকার ৭২তম সভায় জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়।
খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে লিখিত বক্তব্যে আইনজীবী রুহুল কুদ্দুস বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরে একজন বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সিদ্ধান্তটি খুবই উদ্বেগের এবং দুঃখজনক। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে জিয়াউর রহমানের যুদ্ধ পরিকল্পনা, যুদ্ধকৌশল, যুদ্ধ পরিচালনা ও তার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’






