৩টি ভেন্যুতে ৩৭টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র

‘ট্রিপল ট্রাবল’, পোলিশ শিশুতোষ সিনেমা। পরিচালনা করেছেন মার্তা কারভোসকা। এই ছবিটির প্রদর্শনীর মাধ্যমে আজ শনিবার ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব। এ উৎসবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৩টি ভেন্যুতে ৩৭টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র।

আজ শনিবার বিকেলে শাহবাগের কেন্দ্রীয় সরকারির গণগ্রন্থাগার চত্বরে ছিল ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব বাংলাদেশ-২০২১-এর উদ্বোধন। চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উত্সবটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মিলনায়তনের বাইরে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পর শওকত ওসমান মিলনায়তনে ছিল প্রদীপ প্রজ্বালন।