পূর্ব লন্ডনের হ্যাকনিতে অবৈধভাবে অনুষ্টিত গানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জরিমানার সম্মুখিন হয়েছেন অনেকে। শনিবার মধ্যরাতে স্থানীয় নার্সারি রোড়স্থ একটি রেলওয়ে আর্চের নিচে অনুষ্ঠিত গানের অনুষ্ঠান ভঙ্গ করে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। যদিও পুলিশ বলছে সেখানে প্রায় ৩০০ লোকের উপস্থিতি ছিলো। পুলিশ যাতে সেখানে পৌছাতে না পারে সেজন্য প্রধান গেইটে তালা দেয় আয়োজকরা। সেখানে ব্যাপাক পুলিশের উপস্থিতির পাশাপাশি ডগ স্কোর্ড এবং হেলিকপ্টারে পহারা বসানো হয়।
পুলিশ সেখানে ৭৮টি জরিমানা ইস্যু করে ২০০ পাউন্ড করে।একইভাবে লন্ডনের চেলসিতে ২০০ লোকের উপস্থিতিতে অনুষ্টিত অবৈধ পার্টি ভেঙে দিয়েছে পুলিশ। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে মেট পুলিশ।
গত ১৭ জানুয়ারী রাত সাড়ে তিনটায় প্রতিবেশিদের দেয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশ জানায় স্বার্থপরের মত লন্ডনের অন্যতম ব্যয়বহুল এলাকা কেনসিংটনের একটি আবাসিক এলাকায় এই অবৈধ পার্টি অনুষ্টিত হচ্ছিল।






