ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রাফিতে নিউজ কাভার করতে আসা বাংলাদেশী ক্রিড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার গ্যাদারিং করেছে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকে। এতে যুক্তরাজ্য সফররত বেশ কয়েকটি টিভি ও পত্রিকার সংবাদিকগন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার পূর্ব লন্ডনের নিউ রোড়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নঈম উদ্দিন রিয়াজ। সাধারণ সম্পাদক মোস্তাক আলী বাবুলের উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর বিশেষ প্রতিনিধি রেজুয়ানউজ্জামান, মানব কন্ঠের মো: মহিউদ্দিন পলাশ, মাছরাঙা টিবির একেএম আবু সাদাত, বাংলাভিশনের উজ্জ্বল দাশ, মনির হোসেন খান, চ্যানেল আই‘র সাইদুর রহমান শাহিন, জনকন্ঠের মিটুন আশরাফ, বৈশাখী টিভির এস এম সমুন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সৈয়দ মোহাম্মদ টিটু,






