অভিনেতা মুজিবুর রহমান দিলুর ফুসফুসের সংক্রমণ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে

মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা মুজিবুর রহমান দিলুর শারীরিক অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসাসেবা পাওয়ার প্রত্যাশায় উত্তরার হাসপাতাল বদল করে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে গুলশানের হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়।
অয়ন রহমান বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। ফুসফুসের সংক্রমণ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, যা খুবই উদ্বেগের। এরই মধ্যে তাঁর শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। কোভিড–১৯ নেগেটিভ হলেও সন্দেহভাজন ধরেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।’