দীর্ঘ ছয় মাস কঠোর পরিশ্রম ও কষ্টের প্রশিক্ষণের পর (Dart ford Court) এ শপথ গ্রহনের মাধ্যমে যুক্তরাজ্যের হাইকোর্ট ডিভিশনে To Execute Warrants of Arrest (Law Enforcement Officer) হিসাবে ১১.১২.২০২০ যোগদান করেন বৃটিশ বাংলাদেশী মুরাদ আহমেদ ।
তার বাড়ী শরীয়তপুর জেলার,ভেদরগঞ্জ থানার,রামভদ্রপুর ইউনিয়নে । তার বাবা আব্দুস সামাদ নূরী রামভদ্রপুর কে,আই সিনিয়র আলিম মাদ্রাসায় প্রিন্সিপাল হিসাবে দীর্ঘ ৩৫ বছর যাবত কর্মরত আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুরাদ আহমেদ বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে লন্ডনে পাড়ি জমান এবং যুক্তরাজ্যের বিভিন্ন কলেজে লেখাপড়া করার পর যুক্তরাজ্যের সুনামধন্য বিশ্ববিদ্যালয় Anglia Ruskin University,(London,Farringdon Campus) থেকে আইন বিভাগে লেখাপড়া করেন ।
মুরাদ আহমেদের সাথে আলাপকালে তিনি আরো বলেন,বিশ্বের সুশৃংখল,শিক্ষিত ও উন্নত সারির দেশের ভেতর নিঃসন্দেহে যুক্তরাজ্য অন্যতম এবং অত্যন্ত গর্বের সাথে বলেন,বৃটিশ বাংলাদেশী চারজন পার্লামেন্ট আইন প্রণেতা সহ – ইংল্যান্ডে অনেক মেধাবী ব্যারিস্টার,সলিসিটারস,ডাক্তার,ইঞ্জিনিয়ার ও বিভিন্ন উচ্চপদে আরো অনেক বাংলাদেশী কর্মরত আছেন যা এশিয়া মহাদেশের তুলনায় বাংলাদেশের অবস্থান অন্যতম । যদিও Law Enforcement Officer হিসাবে খুব কম সংখ্যক বাংলাদেশী কর্মরত আছে । তবে তিনি বলেন,আগামী দশ বছরের মধ্যে ইংল্যান্ডের আরো গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশীদের অবস্থান আরও শক্তিশালী হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ।
পরিশেষে তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুশৃংখল ও সঠিক পথে পরিচালনা এবং বাংলাদেশকে একটি ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ।






