ইতালি থেকে গৃহস্থালির বর্জ্য ফেলার শত শত কনটেইনার আমদানি করাসংক্রান্ত এক কেলেঙ্কারির জের ধরে তিউনিসিয়া কর্তৃপক্ষ দেশটির পরিবেশমন্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। খবর এএফপির।
চলতি গ্রীষ্মে তিউনিসিয়ার কাস্টমস কর্মকর্তারা ভূমধ্যসাগরের তীরবর্তী বন্দরনগরী সস থেকে ২৮২টি কনটেইনার জব্দ করে। কর্মকর্তারা জানান, শিল্পকারখানায় রিসাইক্লিংয়ের (পুনর্ব্যবহার) কাজে ব্যবহারের উপযোগী উপকরণের নাম করে এসব কনটেইনারে গৃহস্থালির ক্ষতিকর প্লাস্টিকসামগ্রী আনা হচ্ছিল। পরে তিউনিসিয়ার পরিবেশ আইনে এগুলো জব্দ করা হয়।






