লন্ডন থেকে গত তিন সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছেন এক এশিয়ান বংশোদ্ভুত মা ও তার ৫ বছর বয়সী কন্যা। পুলিশ জানায় তাদেরকে সর্বশেষ টুটিংয়ে দেখা গেছে। তবে এর পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর থেকে তারা তাদের পরিবারের কোন সদস্যদের সাথে যোগাযোগ করেননি। তবে পুলিশ বলছে তারা বিদেশ গেছে বলে মনে হচ্ছে না।
নিখোঁজ মহিলার নাম জিরওয়া জাবিদ ৩৬, তার মেয়ে নূরজিনা জাবিদ ৫। তিন সাপ্তাহ পরেও কোন খোঁজ না পাওয়ায় পুলিশ উদ্বেগ প্রকাশ করেছে এবং জনগনের সহযোগিতা কামনা করেছে।
মেট পুলিশের মতে নিখোঁজ মা ও মেয়ে টুটিং ও ক্রয়ডনে ভ্রমনে যান। তাদের বিশ্বাস তারা Wandsworth এলাকার কোথাও আছেন।






