লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী: হোটেলের সামনে আওয়ামীলীগ বিএনপির মুখোমুখি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে সুইডেনের উদ্দেশে রওনা হয়ে লন্ডন সময় বিকাল ৬টা ৯ মিনিটে তিনি হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন । এর আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দর ছাড়ে।
লন্ডনে বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন। এসময় আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁর সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি এবং তাঁর প্রেস সচিব ইহসানুল করিম সাথে রয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে যুক্তরাজ্য বিএনপি আওয়ামীলীগের নেতাকর্মীদের উত্তেজনা বিরাজ করছে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে হোটেল প্রাঙ্গন। উভয় দলের নেতাকর্মীরা পরস্পর বিরোধী উত্তেজনাকর মিছিল দিতে দেখা গেছে।
ইতিমধ্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ সম্প্রচার করছেন উভয় দলের নেতাকর্মীরা।

অপরদিকে পররাস্ট্র মন্ত্রনালয় সূত্রে জানাগেছে লন্ডনে নেমে প্রধানমন্ত্রী ব্রিটিশ পার্লামেন্টে পুনঃনির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটাবেন শেখ হাসিনা।

একদিন যাত্রাবিরতির পর বুধবার স্থানীয় সময় রাতে শেখ হাসিনা সুইডেনের রাজধানীর স্টকহোমে পৌঁছবেন বলে প্রেস সচিব ইহসানুল করিম জানান।

LEAVE A REPLY