চীনের চ্যাং’ই-৫ মিশন চাঁদ থেকে পৃথিবীতে ফিরেছে। চাঁদ থেকে পাথর ও মাটির নমুনা নিয়ে এসেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, চাঁদ থেকে সংগৃহীত নমুনাবাহী একটি যান স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করে।
যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চীন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনল।






