যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালী,লক্ষীপুর ও ফেনী বাসীর সংগঠন গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের ইফতার মাহফিল বিপুল সংখ্যক কমিউনিটি ব্যাক্তি বর্গ এবং গ্রেটার নোয়াখালী বাসীর উপস্থিতিতে সুসম্পন্ন হয়।বিপুল সংখ্যক প্রবাসী গ্রেটার নোয়াখালী বাসীর স্বতঃস্পুর্ত উপস্থিতিতে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মাওলানা প্রফেসর আব্দুল কাদের সালেহ।






