জোট আছে নামে, কার্যক্রম নেই

তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে ১৪–দলীয় জোট। জোটবদ্ধ নির্বাচন করে ক্ষমতায় এলেও এটাকে আওয়ামী লীগের সরকার বলছেন শরিকেরা। এবারের মন্ত্রিসভায় জায়গা হয়নি শরিকদের কারও। ভেতরে–ভেতরে চাপা ক্ষোভ, অসন্তোষ আছে তাঁদের। যদিও এসবে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। এ অবস্থায় জোট টিকে থাকলেও কোনো কার্যক্রম নেই।