ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার দিরাই থানার প্রবাসীদের নিয়ে গঠিত ‘দিরাই থানা ডেভলাপমেন্ট অরগাইজেশন ইউকে’র উদ্যোগে পুর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে রোববার বিপুল সংখ্যক দিরাইবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
সংগঠনের সভাপতি লুতফুর রহমান খোকন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসি সদস্য শহিদুল ইসলাম নজরুল।






