দ্বিতীয় দফায় করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ শঙ্কা ছড়াচ্ছে চারদিকে। এর মধ্যেই করোনা ভ্যাকসিনের সুখবর নিয়ে এসেছে ফাইজার ও মডার্না। দুটি প্রতিষ্ঠানই নিজেদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের উচ্চ কার্যকারিতার ঘোষণা দিয়েছে। আরেকটি সুখবর দ্রুতই আসতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। ফাইজার ও মডার্নার তৈরি দুটি ভ্যাকসিনের কার্যকারিতার হার ৯৫ শতাংশের কাছাকাছি।
এ তো গেল সুখবরের কথা। মানুষ আশা দেখছে। এত দ্রুত কোনো টিকা এর আগে বিশ্ব দেখেনি। ফলে এটি নিঃসন্দেহে এক বিরাট সুখবর। কথা হলো সুখবর তো পাওয়া গেল। টিকা পাওয়া যাবে কী করে? কীভাবে বিতরণ করা হবে বহুল কাঙ্ক্ষিত এই টিকা।মার্কিন সংবাদমাধ্যম এনবিসিবোস্টনের প্রতিবেদনে বলা হয়, করোনার ভ্যাকসিন তৈরির জন্য বিশ্বের সব সংশ্লিষ্ট বিজ্ঞানী রাত-দিন এক করে কাজ করেছেন। বিশ্বের বড় বড় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই ভাইরাসকে প্রতিহত করতে উপায় খুঁজছে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য সম্ভাব্য ওষুধ তৈরি ও তার সরবরাহ থেকে শুরু করে সম্ভাব্য ভ্যাকসিনের বিপুলসংখ্যক উৎপাদনের জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকার কাজটি তারা করেছে। এখন ভ্যাকসিনের দেখা পাওয়া গেল। আগামী মাসের মধ্যেই অন্তত একটি ভ্যাকসিন মার্কিন ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশনের শুনতে যেমনই লাগুক, ভ্যাকসিন পেয়েই স্বস্তির শ্বাস ফেলবার সুযোগ নেই। কারণ, এখন মূলত সবচেয়ে জটিল ধাপটি পার করতে হবে। আর তা হলো এই ভ্যাকসিনের বিতরণ। যুক্তরাষ্ট্রের কথাই ধরা যাক। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে আড়াই লাখের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। করোনা মহামারির দ্বিতীয় ধাপে এসে পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। এই মহামারি স্বাভাবিক জীবনধারা একেবারেই বদলে দিয়েছে। সারা বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ দিনের পর দিন। উৎসব, প্রিয়জন নিয়ে হইহল্লা একেবারে বন্ধ। এ অবস্থায় সবাই চাইবে আগে ভ্যাকসিনটি পেতে, যাতে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।






