রবিবার মৌলভীবাজার ক্রিকেট ক্লাব লন্ডন এর উদ্যোগে ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নব গঠিত কমিটির সভাপতি নাসির আহমেদ শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যৌথভাবে পরিচালনা করেন আবদুল আলীম সিপন ও সায়েম আহমেদ। এতে বিপুল সংখ্যক ক্রিড়া প্রেমী প্রবাসী উপস্থিত ছিলেন।






